Apan Desh | আপন দেশ

রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : আপন দেশ

সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ক সম্মেলনে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে। চিকিৎসার মান আরও বাড়ানো গেলে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।

আরও পড়ুন : নারীর মজুরি কেন এখনও পুরুষের চেয়ে কম

তিনি বলেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই স্বাস্থ্যখাতে বাজেট দ্বিগুণ করা হয়েছে।

এছাড়া চিকিৎসকদের দক্ষতা ও মাসিক ভাতা বাড়ানোর ওপর তাগিদ দেন মন্ত্রী।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়