ছবি : সংগৃহীত
নতুন করে সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে বিকল্প উপায়ে তেল সরবরাহের প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। তবে ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।
আরও পড়ুন : সবজির বাজার স্থিতিশীল, ডিমের দামে লাগাম
ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে নতুন করে হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০৪ ডলার এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারে লেনদেন হচ্ছে।
গত সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর সৌদি আরবের ইয়ানবু হাব থেকে তেল উত্তোলন স্থগিত হলে মূল্য চার মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
এ পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই পাইপলাইন দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী তেলের মোট সরবরাহের ৪ শতাংশ পর্যন্ত ব্যাহত হতে পারে।
সৌদি আরব তাদের সরবরাহ স্বাভাবিক করতে বিকল্প পথ বেছে নিয়েছে।
ওমানের সোহার বন্দরে জাহাজ থেকে জাহাজে সরাসরি তেল স্থানান্তরের মাধ্যমে তারা এশিয়ার বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করছে
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































