Apan Desh | আপন দেশ

আর ভিসার দরকার হবে না সিলেটের মারুফের

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১৯ অক্টোবর ২০২৩

আর ভিসার দরকার হবে না সিলেটের মারুফের

আর ভিার দরকার হবে না সিলেটের যুবক নাহিদুল ইসলাম ফারুফের। রোমানীয় যাওয়ার স্বপ্ন পুরণের আাগেই না ফেরার দেশে চলে গেল সে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ভারতের রোমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের যুবক নাহিদুল ইসলাম মারুফ (২০) এর মরদেহ দেশে এসেছে। 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যুর প্রায় ৬ দিন পর কফিনবন্দি হয়ে তার মরদেহ এসে পৌঁছায়।

বিমানবন্দরে মারুফের মরদেহ গ্রহণে করেন তার পরিবারের সদস্যরা। পরে মরদেহ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা।

মারুফের জানাজা বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার বিরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। 
মারুফ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। তার বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

শুক্রবার (১৩ অক্টোবর) ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। পরে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মার যান তিনি। ৩ ভাই ও ১  বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।

আপন দেশ/প্রতিনিধি / এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়