Apan Desh | আপন দেশ

পটুয়াখালীতে ৭০ লাখ বাগদা রেনু জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৮, ১৯ মে ২০২৩

পটুয়াখালীতে ৭০ লাখ বাগদা রেনু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় যৌথ অভিযান চালিয়ে ৭০ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোষ্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮ টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি দোকানে এবং সেখানকার খালে দুটি ট্রলারে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। 

তবে কাউকে আটক করা যায়নি। পরে নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন সংলগ্ন আন্ধারমানিক নদীতে জব্দকৃত রেণু পোনা অবমুক্ত করা হয়।

কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা আইনের চোখ ফাঁকি দিয়ে বাগদা রেণু সহ বিভিন্ন বিলুপ্ত প্রজাতির মাছ শিকার করছে তাদের আইনের আওতায় আনা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়