Apan Desh | আপন দেশ

ঢাকাসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৭, ২৭ আগস্ট ২০২৬

ঢাকাসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আরও পড়ুন: জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস আজ

বুধবার (২৬ আগস্ট) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়