ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় এটি মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬
ভোরের দিকে হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































