ছবি : আপন দেশ
দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া হতে পারে বজ্রপাত।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সতর্কবার্তায় বলা হয়, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এ ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল?
এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































