Apan Desh | আপন দেশ

আরও দুই-তিন দিন হতে পারে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১০, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:১১, ৭ এপ্রিল ২০২৬

আরও দুই-তিন দিন হতে পারে কালবৈশাখী ঝড়

ফাইল ছবি, আপন দেশ

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে আরও দু থেকে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে অধিদফতর। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) পরবর্তী ১২০ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
 
তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুরের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

এদিকে মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। খুলনার কয়রা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে শিলাবৃষ্টি হয়েছে।

শিলার আঘাতে গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন<<>>যেসব এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। সোমবার সন্ধ্যায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ কয়রায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়