Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ার রাজা কাছে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার

প্রকাশিত: ১৫:২৭, ২০ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার রাজা কাছে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় রাজা সুলতান ইব্রাহিমের কাছে এ পরিচয়পত্র তোলে দেন হাইকমিশনার।

দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর তিনি আনুষ্ঠানিকভাবে এ পরিচয়পত্র পেশ করেন। পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গত বছরের ৬ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন।

আরও পড়ুন <<>> ভিসা বন্ড জমার বিষয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে যোগ দেন।

এর আগে তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়