Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় মা হারানো মেয়েকে নিয়ে থাকার অনুমতি পেল আলাউদ্দিন 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৪১, ১৪ জুন ২০২৫

মালয়েশিয়ায় মা হারানো মেয়েকে নিয়ে থাকার অনুমতি পেল আলাউদ্দিন 

মালয়েশিয়ায় কঠিন পরিস্থিতিতে থাকা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) অবশেষে তার দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পেয়েছেন। এ পাস অনুযায়ী তিনি দীর্ঘমেয়াদে মালয়েশিয়ায় থাকার অনুমতি পেলেন।

গত মাসে মালয়েশিয়ান স্ত্রী নিহত হওয়ার পর তিনি মেয়েকে নিয়ে বিপাকে পড়েন। এরপর তার মালয়েশিয়ান নাগরিক কন্যাকে দেখাশোনা করার জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন আলাউদ্দিন। 

দেশটির অভিবাসন বিভাগ থেকে এ অনুমোদন পাওয়ায় তিনি কৃতজ্ঞতাও জানান।

অভিবাসন বিভাগের অনুমোদন অনুযায়ী দীর্ঘ সময় মালয়েশিয়াতেই তার ৭ বছর বয়সী একমাত্র কন্যা সিতি আমিনাহকে নিয়ে থাকতে পারবেন আলাউদ্দিন।

অভিবাসন নিয়ে সহযোগিতা করার জন্য তিনি মালয়েশিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও দেশের হৃদয়বান ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

আলাউদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তার একমাত্র কন্যা সিতি আমিনাহ একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সামজিক ভিজিট পাস পাওয়ায় এখন তার মেয়েকে দেখাশোনা করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement