Apan Desh | আপন দেশ

কাতারে সিলিন্ডার বিস্ফোরণে কাংলাদেশীসহ ৬জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ৭ নভেম্বর ২০২৩

কাতারে সিলিন্ডার বিস্ফোরণে কাংলাদেশীসহ ৬জনের মৃত্যু

কাতারের দোহায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালীর সেনবাগের প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩ বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়।   

নিহত জাফরুল ইসলাম লিটন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর  গ্রামের নিলাম বাড়ির আবদুস সাত্তার ওরফে জমিদার মিয়ার ছেলে।

গত রোববার (৫ নভেম্বর) কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন , ১২ বছর আগে জীবিকার সন্ধানে দোহায় পাড়ি জমান লিটন।  সেখানে সে একটি কোম্পানীতে গাড়িচালক হিসাবে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন।

কাতারের দোহায় একটি মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch