Apan Desh | আপন দেশ

এক্স

জামায়াত আমীরের এক্স হ্যাকড, ডাকা হলো সংবাদ সম্মেলন

জামায়াত আমীরের এক্স হ্যাকড, ডাকা হলো সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরসহ কয়েকজন সিনিয়র নেতা এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

০৯:৫৫ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

মার্জ করতে শরীয়াহভিত্তিক ৫ ব্যাংকে বসছে প্রশাসক

মার্জ করতে শরীয়াহভিত্তিক ৫ ব্যাংকে বসছে প্রশাসক

অবেশের শরীয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার উদ্যোগ একধাপ এগুচ্ছে। প্রাথমিক ধাপে প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয়া হবে। একীভূত হওয়ার পর বিলুপ্ত ব্যাংকগুলোর সম্পদ ও দায় স্থানান্তরিত হয়ে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন শরীয়াহভিত্তিক ব্যাংক গঠিত হবে। মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন ব্যাংকটি হবে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন। অর্থাৎ একীভূত হওয়ার পর আর বেসরকারি মালিকানার কোনো ব্যাংক থাকছে না। সম্পূর্ণভাবে সরকারের অধীনে পরিচালিত হবে নতুন শরীয়াহভিত্তিক ব্যাংক।

০৯:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement