Apan Desh | আপন দেশ

এক্সিম-পদ্মা ব্যাংক একীভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ১৮ মার্চ ২০২৪

এক্সিম-পদ্মা ব্যাংক একীভূত

এক্সিম ব্যাংকের সঙ্গে এক হতে চুক্তি সই করেছে পদ্মা ব্যাংক। সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকটির শীর্ষ কর্তারা এ চুক্তিতে সই করেছেন।

চুক্তি সই অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকের সব দায় নেয়া হবে। ব্যাংকটি একীভূত হলেও এর কোনো কর্মী চাকরি হারাবে না।

২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের মধ্যে একটি ফারমার্স ব্যাংক। ওই সময় এর চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। অল্প সময়ের মধ্যে অনিয়মে ডুবতে থাকে ব্যাংকটি। মহিউদ্দিন খান আলমগীরকে সরিয়ে দেয়া হলে ব্যাংকটির মালিকানায় আসেন ব্যবসায়ী নাফিজ সরাফাত।

২০১৯ সালে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক হয়ে যায় পদ্মা ব্যাংক। ব্যাংকটি ৭১৫ কোটি টাকা তহবিল পায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তবু দাঁড় করানো যায়নি পদ্মা ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ