Apan Desh | আপন দেশ

অনিয়মের সুষ্ঠু তদন্তে ৬ ব্যাংকের এমডিকে ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১৭, ৫ জানুয়ারি ২০২৫

অনিয়মের সুষ্ঠু তদন্তে ৬ ব্যাংকের এমডিকে ছুটি

বহুল আলোচিত এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪টি সহ মোট ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) এক জরুরি সভায় এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 

বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ব্যবস্থাপনা পরিচালকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংকে কর্মরত ছিলেন। 

সভা শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় ছয় বেসরকারি ব্যাংক। এসব ব্যাংকের ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স। 

এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্বে রেখে অডিট হলে, তা প্রশ্নবিদ্ধ হতে পারে। এমনটি মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণেই বির্তক এড়াতে ৬ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের তিন মাসের ছুটিতে পাঠানো হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ