ছবি: আপন দেশ
ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা কৃষি ঋণের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটি মিলনায়তনে পোল্ট্রি খামারিদের সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক শওকত আলী মোল্লা।
আরও পড়ুন<<>>নড়াইলে মৎসঘের মালিককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ
প্রতিমন্ত্রী বলেন, আল্লার রহমতে নতুন বাজেট থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা লেভেলে একটি করে ইউনিয়নে একটি করে ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। এবছর প্রায় ৪৩ লক্ষ কৃষক কৃষি কার্ড সুবিধা পাবেন, পর্যায়ক্রমে সবাই পাবে। ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা কৃষি ঋণের সুবিধা পাবে।
আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়োটিক ব্যবহার করবেন না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ পোলটি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বয়জার রহমান প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































