Apan Desh | আপন দেশ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫১, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৫১, ১৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

ফাইল ছবি, আপন দেশ

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার। তারা হলেন সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৯ অক্টোবর জারি করা চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিবদ্ধ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা জিনাত জিবার স্বাক্ষরিত চিঠিটি সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন<<>>সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫ম সভা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখার চিঠিতে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমানের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ এবং সম্মতি দেয়া হয়েছে।

একইভাবে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সরকারের সম্মতি জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে।

দুটি চিঠিতেই সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে চিঠিতে দুই ব্যাংকের এমডির নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্তের কারণ বা পরে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়