Apan Desh | আপন দেশ

মাজারে হামলায় কঠোর ব্যবস্থা নেবে সরকার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মাজারে হামলায় কঠোর ব্যবস্থা নেবে সরকার

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, কয়েকদিন থেকে একদল দুর্বৃত্ত দেশের সুফি মাজারে হামলা চালাচ্ছে। এসব সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান, সুফি মাজারে হামলা এবং সমস্ত বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার এ হামলার সাথে জড়িত দুর্বৃত্তদের বিচারের আওতায় আনবে। এর কঠোর আইনি ব্যবস্থা নিবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলিকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব বিশ্বাসের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকবো। সহনশীলতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বিনষ্ট করব না। এ সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে কোনো বৈষম্য ছাড়াই কঠোরভাবে মোকাবিলা করা হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন