শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ মদ-সিগারেট জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার (৩১ জুলাই) এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
১১:৫৮ পিএম, ৩১ জুলাই ২০২৬ শুক্রবার