Apan Desh | আপন দেশ

শাহ আমানতে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ৪ এপ্রিল ২০২৬

শাহ আমানতে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

ছবি : আপন দেশ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (০৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইননের বিজি-১২৮ ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে মোট ৯৩০ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়।

আটক যাত্রীরা হলেন—কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ এবং কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।

আরও পড়ুন <<>> ‘জ্বালানির দাম না বাড়ানোই বর্তমান সরকারের সফলতা’

শনিবার (০৪ এপ্রিল) কাস্টমস সূত্র জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়