ফাইল ছবি
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (০৬ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
কর্মকর্তাদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এ রিজার্ভ দেশের বহিঃখাতের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, মঙ্গলবার (০৫ মে) একদিনেই প্রবাসী আয় এসেছে ১৬১ মিলিয়ন ডলার। মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৭৭ মিলিয়ন ডলার। অর্থাৎ এ বছর প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন <<>> ভ্যানগার্ডকে ফেরাতে হবে ২১ কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার। এক বছরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































