Apan Desh | আপন দেশ

রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ছবি : আপন দেশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।  রোববার (০৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এদিকে, রেমিট্যান্স প্রবাহও অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ রেমিট্যান্সের স্থানীয় মুদ্রায় মূল্য প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।

রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে দেশের বৈদেশিক লেনদেন ও ডলার সরবরাহের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়