মক্কায় রেড অ্যালার্ট জারি
সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।
০৪:২৯ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার