Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২১ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। অন্তর্বর্তী সরকার তাদের বাড়িভাড়া বাড়াতে যাচ্ছে। এটি মূল বেতনের ১৫ শতাংশ করা হবে। তবে এ অর্থ তারা দুই ধাপে পাবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে শিক্ষক নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

আরও পড়ুন>>>আন্দোলনরত শিক্ষকদের কালো কাপড় বেঁধে পদযাত্রা কাল

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে ও সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে সরকারের এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি আছে শিক্ষক-কর্মচারীদের। এ ছাড়া চলছে আমরণ অনশন। অনশনে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু