ব্যাংক খাত সংস্কারে ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির পূর্বশর্ত হিসেবে এ অর্থায়ন করা হচ্ছে। বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস। এর আগে গত বুধবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতর থেকে এ অর্থায়ন অনুমোদন করা হয়।
০৯:০৭ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার