Apan Desh | আপন দেশ

শ্যালিকার কাচিতে দুলাভই নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ৫ জুন ২০২৫

শ্যালিকার কাচিতে দুলাভই নিহত

ছবি সংগৃহীত

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া। বৃহস্পতিবার (০৫ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া সদরপাড়া এলাকার ঘটনা এটি। 

নিহত দুলু মিয়া ওই গ্রামের শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। একই গ্রামের মোকছেদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখেই মনি বেগম তাড়াতাড়ি ফোন থেকে নম্বর মুছে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

তর্কের একপর্যায়ে পাশেই থাকা শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরই শ্যালিকা চাঁদনী পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত