ছবি: আপন দেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় ঙ৮ বিজিবির বিশেষ অভিযানে দুই জারিকেন ডিজেল উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভূতিপুকুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভূতিপুকুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এসময় সীমান্ত পিলার ৭৩৮/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় দুই জারিকেন ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়।
আরও পড়ুন<<>>অর্ধশত মানুষকে কামড়ানো কুকুরকে পিটিয়ে হত্যা
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনার আলোকে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল পাচার রোধে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































