Apan Desh | আপন দেশ

১৬০০ লিটার অবৈধ ডিজেলসহ একজনকে আটক

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪২, ২২ এপ্রিল ২০২৬

১৬০০ লিটার অবৈধ ডিজেলসহ একজনকে আটক

ছবি : আপন দেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে বেলায়েত মটর পার্টস নামক দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকান থেকে প্রায় ১ হাজার ৬০০ লিটার (৮ ব্যারেল) অবৈধ ডিজেল জব্দ করা হয়।

গ্রেফতার মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে। 

আরও পড়ুন<<>>বাংলাদেশী দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়