Apan Desh | আপন দেশ

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:১৯, ১৭ এপ্রিল ২০২৬

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সরবরাহ জোরদারে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। চারটি ট্যাংকারে করে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এ পরিমাণ জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার রোববার (১৯ এপ্রিল) এসে পৌঁছাবে।

জাহাজগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এ তিনটি জাহাজ শুক্রবার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছাবে।

আরও পড়ুন <<>> ‘এপ্রিল-মে মাসের পর্যাপ্ত জ্বালানি মজুত আছে’

ট্যাংকারগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছাবে। এরপর দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সে হিসেবে নতুন আসা এ জ্বালানি মজুত প্রায় ১২ দিনের চাহিদা পূরণে সক্ষম হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়