Apan Desh | আপন দেশ

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৯, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৪২, ৬ এপ্রিল ২০২৬

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। জাইকার মাধ্যমে দেশটি বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, জাপানের কৃষি ব্যবস্থা, বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে। এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগও রয়েছে।

বাংলাদেশ থেকে জাপানে কৃষিপণ্য রফতানি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, দেশের বড় বড় নদীর অববাহিকায় অনেক চর রয়েছে। এসব এলাকার মাটি অত্যন্ত উর্বর। সেখানে মিষ্টি আলুজাতীয় ফসল উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন <<>> দোকানপাটের সঙ্গে নেভাতে হবে বিলবোর্ডের বাতিও

তিনি জানান, জাপান আগ্রহ দেখালে এসব এলাকায় অর্গানিক পদ্ধতিতে রফতানিমুখী কৃষিপণ্য উৎপাদন করা সম্ভব। এছাড়া জাপানের স্টিকি রাইস উৎপাদনেও বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে রফতানিমুখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন কৃষিমন্ত্রী।

জবাবে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগে আগ্রহী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়