প্রধানমন্ত্রী তারেক রহমান, আপন দেশ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার প্রমূখ
আরও পড়ুন<<>>রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, অ্যাডভোকট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমূখ।
বৈঠকের পর মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।
জয়ন্ত জানান, ২৪ সালের ৫ আগস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছেন, আমরা বিচার পাইনি। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকুরিচ্যুত করা হয়েছে। এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করেছি। আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলো নিয়েও আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা আমাদের বিভিন্ন সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































