Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৩৪, ৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সাক্ষাৎকারের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>সংসদের কার্যক্রম দেখতে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিমান বাহিনীর বর্তমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বৈঠকে দেশের আকাশসীমা রক্ষা এবং দুর্যোগকালীন সেবায় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়