ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে দেখার পর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময় করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং একে অপরের পরিবারের খোঁজখবরও নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আরও পড়ুন <<>> বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটি তারেক রহমানের জন্য প্রথম। তিনি গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































