Apan Desh | আপন দেশ

যশোর-সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:৫৬, ১৯ এপ্রিল ২০২৬

যশোর-সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরের পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে।

এদিন বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও নিজ দফতরে বৈঠকে বসেন তিনি। বিকেল তিনটায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন <<>> ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা

তৃণমূল পর্যায়ে পানিনিষ্কাশন ও কৃষিকাজের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কর্মসূচি জোরদার করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে যশোর ও সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়