বাজারের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। এ অবস্থায় ভোক্তার সুরক্ষায় নির্দিষ্ট এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে সংস্থাটি।
০৪:২৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার