Apan Desh | আপন দেশ

এবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১০, ৩ এপ্রিল ২০২৬

এবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

পাম বন্ডি

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন<<>>সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে অবসরে পাঠাল যুক্তরাষ্ট্র

বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, বিচার বিভাগে বন্ডির নেতৃত্ব ও এপস্টিন সংক্রান্ত তদন্তের নথি ঘিরে তাকে বরখাস্ত করা হয়েছে।

যদিও ট্রাম্প বরখাস্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি বরং তার প্রশাসনে বন্ডির কাজের প্রশংসা করেছেন।

এর আগে, গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়