ছবি: আপন দেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (০৫ এপ্রিল) বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগর সমাধি কমপ্লেক্সে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠানে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে গত ২৫ মার্চ রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































