Apan Desh | আপন দেশ

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৮, ২৬ মার্চ ২০২৬

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল

ছবি : আপন দেশ

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চান বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এ সরকারের প্রতি দেশের মানুষ আস্থা রাখছে। আমার কাছে মনে হয়, এ আস্থাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। সে স্বাধীনতার পরিধির বাইরে আইন-আদালত থাকতে পারে না। তাই মানুষের প্রত্যাশা হলো আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে, সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা সে স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাব। ইতোমধ্যেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার মানও বেড়েছে। আমি মনে করি, দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। সেই পরিপ্রেক্ষিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

আরও পড়ুন : ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

তিনি আরও বলেন, ‘আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের সূচনা হয়েছে।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়