Apan Desh | আপন দেশ

সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ৬ এপ্রিল ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ দেয়া হয়েছিল। রাষ্ট্রপতির আদেশ অনুসারে এ নিয়োগ বাতিল করে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকের মাধ্যমে দেয়া নিয়োগ আদেশ বাতিল করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন <<>> আবুল সরকারের জামিন মঞ্জুর

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া অন্য দুই সহকারী অ্যাটর্নি জেনারেল—আহমদ মুসাননা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম—ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২ এপ্রিল পদত্যাগপত্র জমা দেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ২৩ জন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়