Apan Desh | আপন দেশ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৬, ১২ জুন ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

ছবি : আপন দেশ

সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু  তারা পালিয়ে যায়।

চুরির ঘটনাটি সকালে অ‍্যাটর্নি জেনারেলকে জানালে তিনি বলেন, ‘এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এ অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

আরও পড়ুন : ২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

অ‍্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশকে জানান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়