ছবি : আপন দেশ
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির ছেলে মেঘ। সাক্ষাৎকালে বাবা-মা হত্যার বিচার চান তিনি। এসময় তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল।
বুধবার (০৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এ মামলার বাদী রুনির ভাই নওশের রোমানও উপস্থিত ছিলেন।
রুহুল কুদ্দুস কাজল জানান, ঘটনার অনেক আলামত ও নথিপত্রও তাদের হাতে আসেনি। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার অনেক আলামত গায়েব। ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দলকে বেগ পেতে হচ্ছে। তবুও বিচারিক ধারাবাহিকতা বজায় রাখতে তদন্ত চলমান আছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ঘটনার তদন্তের চেইন অব অ্যাকশন নেই। ওই সময় ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর যারা ক্রাইম সিনে গেছেন তাদের কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন : আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, অপরাধীরা ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন৷ ১৪ বছর পার হলেও এ হত্যার মোটিভ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারেনি তদন্তকারী কয়েকটি সংস্থা। শুধু কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আটকে আছে মামলাটি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































