ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল
বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে। বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।
আরও পড়ুন<<>>রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে, আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এ মামলার বিচার করা সম্ভব হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































