Apan Desh | আপন দেশ

পুলিশে একযোগে ৭৮ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:২৯, ৫ নভেম্বর ২০২৬

পুলিশে একযোগে ৭৮ কর্মকর্তার পদোন্নতি

ফাইল ছবি, আপন দেশ

পুলিশের ৭৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। 

আরও পড়ুন<<>>প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনার হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ সদর দফতরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়