Apan Desh | আপন দেশ

মেঘনালাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৩৪, ২৯ জুন ২০২৬

মেঘনালাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন চলছে

আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে (ভার্চুয়াল) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়