Apan Desh | আপন দেশ

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বোর্ড সভা আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ২১ জুন ২০২৬

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বোর্ড সভা আহবান

ফাইল ছবি

শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির বোর্ড সভা আহবান করেছে পরিচালনা পর্ষদ। আগামী ২৫ জুন সভাটি হবে।
ডিএসই এ তথ্য জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩টায় হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়