Apan Desh | আপন দেশ

উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৭, ১৯ এপ্রিল ২০২৬

উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি  তাদের সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাইট শেয়ার অফারের প্রেক্ষিতে আগামী ৩০ দিনের মধ্যে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) স‍ূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১:৪ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন<<>>ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

এ অনুমোদনের ভিত্তিতেই মূল কোম্পানি উত্তরা ব্যাংক তাদের সাবসিডিয়ারিতে উল্লিখিত পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বিনিয়োগের মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের মূলধন কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch