Apan Desh | আপন দেশ

এপেক্স স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১৬ জুলাই ২০২৫

এপেক্স স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বেড়েছে। কেন বেড়েছে এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১৭ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৪ টাকা ৭০ পয়সা। আর মঙ্গলবার (১৫ জুলাই) বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ৭০ পয়সা।

এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়