Apan Desh | আপন দেশ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএম প্ল্যাটফর্ম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৩১ মার্চ ২০২৪

ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএম প্ল্যাটফর্ম পরিবর্তন

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।

গত ৫ বছর কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এ সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ২১ মার্চ।

সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ভিডিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement