ছবি: আপন দেশ
লিজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়ন।
রোববার (১১ অক্টোবর) তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে হারিয়েছে মাত্র ৩ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১৪১ রান করে। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে রনি তালুকদার ২৫ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪০ রান করেন।
মিডল অল্ডারে নাসির হোসেন ২৪ ও আরাফাত সানি ৩৭ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের পক্ষে পিযুষ চাওলা সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান ঋষি ধাওয়ান ও পভন নেগি।
লক্ষ্যে নেমে ভারত আবু জায়েদ রাহির বলে প্রথম দুটি উইকেট হারায় ২৪ রানের মধ্যে। পাওয়ার প্লের মধ্যে যুবরাজ সিংকে ফেরান কামরুল ইসলাম রাব্বি।
তারপর এনামুল হক জুনিয়র তার ৩ ওভারে ১২ রান খরচায় চার উইকেট তুলে নেন। ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৮৮ রানে ৮ উইকেট হারায় ভারত।
আরও পড়ুন <> ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
শেষ দিকে পবন ও পিযুষ লড়াই করলেও লক্ষ্য ছুঁতে পারেননি। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি লক্ষ্য থেকে ৪ রান দূরে ছিল। ৮ উইকেটে ১৩৮ রান করে ভারত। পবন ২৬ ও পিযুষ ২৪ রানে অপরাজিত ছিলেন।
এনামুলের দুর্দান্ত বোলিংয়ের দিনে ২ উইকেট পান রাহি, দেন ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ লিজেন্ডস: ১৪১/৮ (২০ ওভার) (রনি ৪০, সানি ৩৭, নাসির ২৪; চাওলা ৩/২৪, ধাওয়ান ২/২১, নেগি ২/২২)।
ভারত লিজেন্ডস: ১৩৮/১০ (২০ ওভার) (ঋষি ২৪, ইরফান ২৪, নেগি/চাওলা; এনামুল হক জুনিয়র ৪ উইকেট)।
ফলাফল: বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ৩ রানে জয়ী।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































