ছবি : সংগৃহীত
বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। তবে ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এ দিকে হিউস্টন স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।
কোচ কার্লো আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট না। তাই প্রথমার্ধ শেষে বা ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানো হবে।
অন্যদিকে জাপান নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে আগের ম্যাচের থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ।
কাগজে-কলমে ব্রাজিলের চেয়ে ঢের পিছিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী জাপান। কারণ গেল অক্টোবরে নিজেদের সবশেষ দেখায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল এশিয়ার দলটি। যদিও সেটি প্রীতি ম্যাচ ছিল।
আরও পড়ুন <<>> জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ
ব্রাজিল একাদশ: আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা, ভিনিসিয়ুস।
জাপান একাদশ: সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা, ইতো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































