ছবি : সংগৃহীত
বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। ওদিকে স্পেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। অভিষেক ম্যাচেই শক্তিশালী স্পেন তারা গোলে শূন্য ড্র’তে রুখে দিয়েছে।
সোমবার (১৫ জুন) আটলান্ট্রা স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে দু’দল মুখোমুখি হয়।
এ গোল শূন্য ড্র-তে স্পেনের খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর কেপ ভার্দের খেলোয়াড়দের আনন্দের অশ্রু।
কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ারকে আলাদা কৃতিত্ব দিতেই হবে। তিনি পুরো ম্যাচে দারুণ সাতটি সেভ করেছেন।
এদিকে তারকাখচিত স্পেন। একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৮০১টি পাস খেলেও ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ তম কেপ ভার্দের জালে বল পাঠাতে পারেনি।
আরও পড়ুন <<>> বিশ্বকাপ চলাকালে দল বদল স্পেন তারকার
স্পেন যে চেষ্টা করেনি তা নয়, মরিয়া হয়েই খেলেছে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা লামিনে ইয়ামালকে বাধ্য হয়ে বদলি নামিয়েছে। ২৭টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে ৭টি। কিন্তু গোলটা আর পাওয়া হয়নি। বল পোস্টেও লেগেছে।
পুরো ম্যাচে গোলের সুযোগ কম বের করেনি স্পেন। কিন্তু প্রায় সময়ই কেপ ভার্দের বক্সে ঢুকে কিংবা তার সামনে মুখ থুবড়ে পড়েছে ফেরান তোরেস, দানি ওলমো, ইয়ামালদের আক্রমণভাগ। বুক চিতিয়ে লড়েছে কেপ ভার্দে। স্পেনের বেশির ভাগ শটের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডাররা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































